শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী উত্তেজনার মধ্যেই রাহুলের ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট, কী মিলবে এতে বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড

ট্রমা কাটিয়ে ফিরলেন পূজা, ভাসছেন প্রশংসায়

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৩৩ Time View

বিনোদন ডেস্ক : মা হারিয়ে একেবারে মুশড়ে পড়েছিলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূজা চেরী। কতোটা ভেঙে পড়েছিলেন সেটির কিছুটা আন্দাজ পাওয়া যাবে তার সোশ্যাল মিডিয়া আইডিতে ঢু মারলেই।

পূজা ক্ষণে ক্ষণে মাকে মিস করেছণে, তার সে কথা বেশ কয়েকবার উঠে এসেছে তার স্ট্যাটাসে। অবশেষে গতকাল পূজা ফেসবুকে লেখেন, ‘মা তোমার আশীর্বাদ নিয়ে আমি আবার কাজে ফিরে গেলাম। পাশে থেকো মা।’

পূজার মা হয়ত তাকে দূরে থেকেই আশির্বাদ করছেন। কারণ ছোট্ট মেয়েটিকে তিনি আগলে রেখেছিলেন পরম মমতায়। প্রাইমারি স্কুলপড়ুয়া পূজাকে নিয়ে তিনি ছুটতেন এ শুটিং থেকে ও শুটিংয়ের সেটে। মৃত্যুর আগ পর্যন্ত মেয়েকে সব কাজে সহায়তা করেছেন।

মায়ের সঙ্গে পূজা চেরী /  ছবি : ফেসবুক


গানটি মুক্তির পরপরই দর্শকের প্রশংসায় ভাসছেন এই নায়িকা। টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির কিছু কমেন্ট তুলে ধরা হলো-

‘পারফরম্যান্স অসাধারণ হয়েছে। কালার, লাইটিং সবদিক দিয়ে দারুন লেগেছে।’

‘পূজা সুন্দরী, ভালো অভিনয়, ভালো নাচ- অলরাউন্ডার। পূজার ভবিষ্যতের জন্য শুভকামনা।’

‘সবকিছু একদম পারফেক্ট। নাচ, ড্রেসআপ, মেকআপ, কোরিওগ্রাফি, গান- জাস্ট ওয়াও।’

নুতন প্রজন্মের মধ্যে পুজা চেরি ও দিঘীর সিনেমার নায়িকা হওয়ার সবগুন আছে।’

‘এবারের ঈদের সেরা গান, পূজার পারফরম্যান্স চোখে লেগে থাকার মত। বাংলা মুভি সং এমন ডান্স আর কোন মুভি সং-এ দেখা যায়নি।’

‘না, মানতেই হবে সব মিলিয়ে গানটা অসাধারণ।’

‘ড্রেস ভাল ছিল, সব মিলিয়ে বলিউডের আইটেম গানের মতো। অসাধারণ।’

‘ঈদের সিনেমা এবং গান হিসেবে এখন পর্যন্ত সেরা। নাচ, গান, অভিনয়, কস্টিউম, সেট, কোরিওগ্রাফি সব দুর্দান্ত।’

পূজা চেরী /  ছবি : ফেসবুক


গতকাল রবিবার সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক কামরুজ্জামান রোমান। তিনি জানান, ‘আমরা ঈদেই মুক্তি দেব এমন সিদ্ধান্ত আগেই নেওয়া ছিল। কেবল সেন্সর ছাড়পত্রের জন্য অপেক্ষা করেছি। সেন্সর ছাড়পত্র হাতে পেয়েই আমাদের সিনেমার ব্যয়বহুল বেসামাল গানটি প্রকাশের মাধ্যমে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিলাম।’

পূজা চেরি বললেন, ক’দিন আগেই মাকে হারালাম। যে আমার আমার পৃথিবী । সেই মা এখন আমার সঙ্গে নেই। এমন সময়ে চারদিকে অন্ধকার লাগছে। ঠিক এই সময়ে লিপস্টিক ঈদে মুক্তির খবর এলো। এখন সিনেমাটা নিয়েই ব্যস্ত থাকব। মা হারানের শোক কাটিয়ে উঠার চেষ্টা করব।’

‘বেসামাল’ গানের কথা লিখেছেন কবির বকুল, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শওকত আলী ইমন। গানটিতে কণ্ঠ দিয়েছেন স্নেহা ভট্টাচার্য।

পূজা চেরী /  ছবি : ফেসবুক


‘লিপস্টিক’ সিনেমায় পূজা চেরির বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। এখানে আরও রয়েছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit