শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

তপন বিশ্বাস পবন আবারও পদক পেলেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৮৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর): যশোরের মনিরামপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি তপন বিশ্বাস পবন সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের আবারও পদক পেয়েছেন। তবে এবার পদক পেয়েছেন সাউথ এশিয়া সোস্যাল কালচালার কাউন্সিল থেকে। গত ২৯ মার্চ ঢাকায় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ পদক দেওয়অ হয়। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি তাকে একই বিষয়ের জন্য একুশে স্মৃতি পরিষদ থেকে তাকে পদক দেওয়া হয়।

সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কাউন্সিলের উদ্যোগে গত ২৯ মার্চ ঢাকার বিজয়নগরে হোটেল আরনটে আয়োজন করা হয় মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনাসভা, ঈদবস্ত্র বিতরণ, গুনীজনদের সম্মাননা অনুষ্ঠানের। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু গবেষনা পরিষদের সভাপতি লায়ন গণি মিয়া বাবুল। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিচারপতি এস এম মজিবুর রহমান।প্রধান আলোচক ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিচারপতি মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী, বিচারপতি ড.আবু তারিক, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য প্রোকৌশলী ড.মাসুদা সিদ্দিক রোজি, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড.মোহাম্মদ জকরিয়া,

অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরাজাদা মহিদুল হারুন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সৈয়দা কামরুন্নাহার শাহনুর। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিরা সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিমেষ অবদানের জন্য মনিরামপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি তপন বিশ^াস পবনের হাতে পদক তুলে দেন। এ ছাড়াও তিনি কবি ও গিতীকার হিসেবে ইতিপূর্বে উদীয়মান বাংলাদেশ থেকে সম্মাননা পান। পদক প্রাপ্তির অনুভুতি জানতে চাইলে তপন বিশ^াস পবন বলেন, ‘প্রকৃতি প্রেম ও মানবসেবা মানুষের একটি স্বভাবজাত বিষয়ে। এটি যাকে জাগ্রত করে সে অবশ্যই একসময় মানুষের জন্য, সমাজের জন্য কাজ করার অনুপ্রেরণা পাই। আমিও পেয়েছি।

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৪/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit