মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

ন্যায়বিচার না হলে আরও মায়ের বুক খালি হবে, উইনের বাবার আকুতি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ :  নিউইয়র্কে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি আমেরিকান উইন রোজারিয়োর বাবা ফ্রান্সিস রোজারিয়ো বলেছেন, ‘ন্যায়বিচার না পেলে আরো অনেক মা-বাবা একই পরিস্থিতির ভিকটিম হবে, এতে কোনো সন্দেহ নেই। এজন্য উইন হত্যার বিচারের জন্য সকলকে সরব থাকতে হবে। এ মুহূর্তে এটাই আমার প্রার্থনা।’ 

ফ্রান্সিস এ সংবাদদাতাকে আরো বলেন, উইন হত্যাকাণ্ডের পর কম্যুনিটির সর্বস্তরের মানুষ সহানুভূতি জানিয়েছেন, এখনও জানাচ্ছেন। 

উল্লেখ্য, নিউইয়র্কে নিজ বাসায় মা ও ছোট ভাইয়ের সামনে ২৭ মার্চ দুপুরে পুলিশের গুলিতে নিহত উইন রোজারিয়োর (১৯) শেষ কৃত্যানুষ্ঠান হবে শনিবার সকালে কুইন্সের উডহ্যাভেনে ৮৭-৩৪ ৮০ স্ট্রিটে। এর আগে তার কফিনবন্দী মরদেহ সর্বসাধারণের জন্য উম্মুক্ত করা হবে। উইনকে দাফন করা হবে পাইন লোন সিমেট্রিতে। 

এর একদিন পর সোমবার অপরাহ্নে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় উইন হত্যায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ-সমবেশের ডাক দিয়েছে গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন। 

জানা গেছে, উইনের জন্মস্থান হচ্ছে গাজীপুর জেলার কালিগঞ্জের হারবাইদ গ্রামে। উইন তার মা-বাবা-ছোট ভাইয়ের সঙ্গে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

এদিকে, উইনের মা-বাবার পক্ষে লুথারেন চার্চের প্যাস্টর জ্যামস রয় ৩০ মার্চ রাতে এ সংবাদদাতাকে জানান, সোমবার নাগাদ উইনের লাশ পরিবারের কাছে হন্তান্তরের সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই ময়নাতদন্তের সকল প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। 

সর্বশেষ তথ্য অনুযায়ী ২৭ মার্চ ভরদুপুরে পুলিশের গুলিতে উইন খুন হবার পর আজ রবিবার ভোরে এ সংবাদ লেখা পর্যন্ত অভিযুক্ত পুলিশদ্বয়ের শরীরে থাকা ভিডিও ক্যামেরার ফুটেজ জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এজন্য উইনের পরিবারের পক্ষ থেকে ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে বডি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে। এই ল’ ফার্ম এক্সপার্ট দিয়ে তদন্ত চালাচ্ছে বলে এ সংবাদদাতাকে জানিয়েছেন অ্যাটর্নি মঈন চৌধুরী।

অপরদিকে, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মো. নাজমুল হুদা উইনের মা-বাবার সঙ্গে সাক্ষাৎ করে এহেন হত্যাকাণ্ডের জন্য গভীর দুঃখ প্রকাশের পাশাপাশি সহানুভূতিও জানিয়েছেন। কন্সাল জেনারেল তাদের যে কোনো প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগের অনুরোধ করেছেন।

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৪/বিকাল ৫:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit