মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬

নোয়াখালীতে শট সার্কিটের আগুনে পুড়ে ছাই ৭ দোকান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৭৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর বাজারে বৈদ্যুতিক শট সার্কিটের আগেুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার দিবাগত রাত সোয়া উপজেলার ১২টার দিকে মান্নান নগর দক্ষিণ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দা বাচ্চু নাড়া জানান, রাত সোয়া ১২টার দিকে মান্নান নগরের দক্ষিণ বাজারের হোরনের চা দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনে বাজারের নুর আলম সওদাগরের মুদি দোকান, আজাদ হোসেনের মুদি দোকান, মো.খলিলের মুদি দোকান, হোরনের চা দোকান, আজাদ হোসেনের চা দোকান, শাহজাহানের কাপড় দোকানসহ ৭টি পুড়ে ছাই হয়ে যায়। 

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো.ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকেআগুনের সূত্রপাত হয়। এতে আনুমানিক ৮-৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।  

 

 

কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৪,/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit