বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সংসদ সদস্যকে আশুলিয়া থানা যুবলীগের ফুলের শুভেচছা 

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১২৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম এমপিকে ফুলের শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন আশুলিয়া থানা যুবলীগের নেতাকর্মীরা। রোববার দুপুরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় সংসদ সদস্যের বাস ভবনে এই ফুলের শুভেচছা ও অভিনন্দন জানান তারা। এসময় নবনির্বাচিত এই সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তারা।
সংসদ সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম ঢাকা জেলা যুবলীগকে উদ্দেশ্য করে বলেন, আওয়ামী লীগের ভোট যাতে করে আরও বাড়ে, আগামীতে এমন একটি ফুল কমিটি করতে হবে, যাদের কথা মানুষ শুনে ও মানে এবং গ্রহণ যোগ্যতা রয়েছে, তাদেরকে নিয়ে কমিটি করতে হবে। প্রতিটি ইউনিটের লোকদের নিয়ে কমিটি করতে হবে, যেন পকেট কমিটি না হয়। যাতে করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে অনায়াসে জিততে পারে। ঢাকা জেলা যুবলীগের আহবায়ক জিএস মিজানুর রহমান মিজান, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার, যুগ্ম-আহবায়ক মোঃ মইনুল ইসলাম ভূঁইয়া ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নূরুল আমীন সরকার এসময় ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা যুবলীগের সদস্য ও শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আমীর হোসেন খান জয়, থানা যুবলীগের সদস্য মোঃ কায়সার আহমেদ, মোঃ নজরুল ইসলাম সরকার, মোঃ মাহাবুব সরকার, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শামীম মন্ডল, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ সোহেল সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ রতন আহমেদ, মোঃ রাজন আহম্মেদ ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আলামিন মোল্লা এবং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ কানন মোল্লা, মোঃ রনি সরকার সহ প্রতিটি ইউনিয়ন নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৪,/দুপুর ১:০০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit