সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৪০ বছর পর পাকিস্তান ক্রিকেটে ঘটল এমন ঘটনা এথেন্সে ভয়াবহ দাবানল, উদ্ধারকারী হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ২ খোদ মনোরোগ বিশেষজ্ঞই করলেন আত্মহত্যা, ভুগছিলেন মানসিক বিষণ্নতায় ফিলিস্তিনিদের রাখা কারাগারের চারপাশে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত ফ্রান্সের দাবানল নিয়ন্ত্রণে, তবে শঙ্কা কাটেনি বিরোধী দল আ.লীগের মতো বক্তব্য দিচ্ছে: মির্জা ফখরুল ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি জামায়াত বছরের পর বছর মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি: রাশেদ খাঁন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

তামাক ক্ষেতে মিললো অর্ধেক পুতে রাখা ৬ বছরের শিশুর লাশ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৫৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে  নিখোঁজের একদিন পর তামাক ক্ষেতে অর্ধেক পুতে রাখা রোমান মিয়া(৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০মার্চ) বিকেলে উপজেলার ভাদাই ইউনিয়নের খোলাহাটি সেতুবাজার এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু রোমান মিয়া ওই এলাকার আমিনুর হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল থেকে  শিশু রোমান মিয়াকে খুজে না পাওয়ায় এলাকায় মাইকিং ও থানায় জিডি করা হয়। শনিবার বিকেলে সেতু বাজার এলাকার একটি তামাক ক্ষেতে কিছু লোক কাজ করতে গেলে সেখানে  অর্ধশরীর পুতে রাখা একটি মরদেহ দেখতে পায় তারা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে আদিতমারী থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশী ও স্বজনরা।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন-নবী  বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহগের পরিবার থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৪,/সন্ধ্যা :৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit