মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু, গুলিবিদ্ধ আরও দুইজন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৯৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে মাত্র তিনদিনের ব্যবধানে আবারো বিএসএফের গুলিতে মুরুলী চন্দ্র নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।শনিবার (৩০ মার্চ) দিবাগত ভোর রাতে কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্ত পিলার ৯১৩/৪ এস এর কাছে এ ঘটনা ঘটে।জানা যায়, ভোররাতে সীমান্ত পিলার ৯১৩/৪ এস এর বেলতলা নামক স্থান হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে  ১৫-২০ জন বাংলাদেশী নাগরিক গরু  চোরাচালানোর জন্য প্রবেশ করে। এ সময় ভারতের ৭৫/চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহল দল  কয়েক রাউন্ড গুলি করে। এতে ঘটনা স্থলেই শ্রী মুরুলি চন্দ্র (৪২) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়।এসময় মিজানুর রহমান ও লিটন মিয়া নামে আরও দুজন আহত হয়। গুলিবিদ্ধ দুজন কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন আছেন এবং নিহত মুরুলির লাশ কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। তারা সবাই উপজেলার চন্দ্রপুর সীমান্ত এলাকার বাসিন্দা।নিহত মুরুলির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে লাশ দেখার জন্য কালীগঞ্জ থানায় ভীর জমায়। এদিকে মুরুলির পরিবারে শোকের মাতম চলছে। কান্নায় ভেঙে পড়ছেন মুরুলির শিশু কন্যা ও স্ত্রী।কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ এক ব্যাক্তি লাশ থানায় নিয়ে আসা হয়েছে।উল্লেখ্য, গত সোমবার (২৫ মার্চ) দুর্গাপুর দীঘলটারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে লিটন মিয়া নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়। পরে বিএসএফ লাশ নিয়ে যাওয়ার দুইদিন পর বুধবার (২৭ মার্চ) মধ্যরাতে হাতীবান্ধা উপজেলার জাওরানী সীমান্তে তার মরদেহ ফেরত দেন ভারতীয় পুলিশ।

কিউ্এনবি/অনিমা/৩০ মার্চ ২০২৪/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit