সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ‘ঢাকেশ্বরী যুব উন্নয়ন সামাজিক সংগঠন’

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৬২৬ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজধানীর লালবাগে সমাজের  অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে ‘ঢাকেশ্বরী যুব উন্নয়ন সামাজিক সংগঠন’।২৯ মার্চ শুক্রবার বিকেলে রাজধানীর লালবাগের ঢাকেশ্বরী পুলিশ বক্সের সামনে স্থানীয় গরীব ও অসহায় মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতারা।ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -৭ আসনের আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ গ্রুপের পরিচালক ও সংগঠনের উপদেষ্টা ফয়সাল হোসেন।

এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,  উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী হিরো কামাল, আলাউদ্দীন সাজু , সাবেক ছাত্রনেতা শরিফ ইমদাদ নাইম প্রমুখ।বাকশক্তি না থাকায় প্রধান অতিথি হাজী সেলিম বক্তব্য দিতে পারেন নি।বিশেষ অতিথির বক্তব্যে  ফয়সাল হোসেন বলেন, “আমরা সবার কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছি। আমাদের সদস্যরা রাতে বাসায় গিয়ে সাহরী দিচ্ছে এবং দিনে বিভিন্ন আবাসিক এলাকায় ইফতার দিচ্ছে। ঝড় বৃষ্টিসহ নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমরা আমাদের মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও আমরা এই উদ্যোগ অব্যাহত রাখবো”।

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৪/সকাল ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit