মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

বিশ্বজুড়ে ইফতারের ৫ ঐতিহ্যবাহী পানীয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৮২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আমাদের দেশের মতো সারাবিশ্বের বিভিন্ন দেশে সবার ইফতারেই থাকে নিজেদের বানানো নানা রকম শরবত ও পানীয়। এসব পানীয় বা শরবত ঐতিহ্যভেদে আলাদা হয়।

আজ বিশ্বের এমন ৫টি ঐতিহ্যবাহী পানীয় সম্পর্কে জানব।

কামার আল-দ্বীন

কামার আল-দ্বীন একটি জনপ্রিয় মধ্যপ্রাচ্যের পানীয়, যা রমজান মাসে ইফতারে পান করা হয়। এটি শুকনো এপ্রিকট পেস্ট, পানি, চিনি এবং পুদিনা পাতা দিয়ে তৈরি করা হয়। খেতে খুবই মজাদার এবং পুষ্টিকরও। উত্তর আফ্রিকাতেও গরমের মাসগুলোতে ইফতারের পানীয় হিসেবে খাওয়া হয় এটি।

জাল্লাব

এটিও একটি গ্রীষ্মকালীন পানীয় যা মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে ব্যাপকভাবে জনপ্রিয়। রমজানে ইফতারে রাখা হয় এটি। গোলাপ জল, বরফ এবং ভেজানো বাদাম দিয়ে খেজুর এবং আঙুরের গুড়ের পেস্ট মিশিয়ে তৈরি করা হয় এটি। জাল্লাব শরীরকে হাইড্রেটেড রাখে, সঙ্গে পুষ্টিও জোগায়। এই অঞ্চলের সবাই কম-বেশি এটি ইফতারে রাখেন।

কারকাডে

এস কোপিওর বা ম্যাকাপুনো

ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের জনপ্রিয় ইফতার পানীয় এস কোপিওর। এটি এস কোপিওর বা ম্যাকাপুনো নামের বিশেষ নারকেলের সঙ্গে কমলার রস বা গোলাপের শরবত, চিনি, আগার আগার পাউডার দিয়ে তৈরি করা হয়।

সাহলাব

সাহলাব একটি ঘন ঐতিহ্যবাহী লেবানিজ পানীয়। যদিও এটি অনেকটা পুডিংয়ের মতো খাওয়া হয় এর ঘনত্বের কারণে। এটি গরম দুধ, বাদাম এবং দারুচিনি দিয়ে তৈরি করা হয় এবং ইফতারে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা হয়। সাহলাব  রমজান মাসে সিরিয়া, জর্ডান এবং ফিলিস্তিনেও জনপ্রিয়।

প্রতিটি পানীয়ই সহজ কিছু উপাদান দিয়ে তৈরি। তাই চাইলে আপনিও ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন যেকোনো একটি। ইফতারে যোগ করতে পারেন ভিন্ন এক স্বাদ।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৪,/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit