বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৯৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় জেলেরা পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলতেই একটি মরদেহ উঠে আসে। পরে মরদেহটি সাইফুল ইসলাম (৩০) নামের এক প্রতিবন্ধীর সনাক্ত হয়। এতে করে ওই পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার সিংগীমারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মধ্য ধুবনী গ্রামের একটি পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম ওই এলাকার আব্দুল বারেকের ছেলে বলে জানা গেছে। এলাকাবাসী জানায়, সাইফুল ইসলাম একজন প্রতিবন্ধী যুবক। ওইদিন সকালে সাইফুল সকালে খাওয়া করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুজতে থাকে। অনেক খোঁজাখুজির পরেও কোথাও পাওয়া যায়নি। এরই মধ্যে সাইফুলের বাড়ির পাশের একটি পুকুরে জেলেরা জাল দিয়ে মাছ ধরছিলো। এ সময় জেলেদের জালে একটি মরদেহ উঠে আসে। জেলেরা মরদেহটি উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে সনাক্ত করেন যে এটি সাইফুলের লাশ।

সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বিষয়টি নিশ্চিত করেছেন। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনা স্থলে অফিসার পাঠানো হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit