বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৩৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পৈরতলায় বুধবার রাতে অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলো, জেলার কসবা উপজেলার বাড়াই (জগন্নাথপুর) গ্রামের আবুল কালামের ছেলে সেলিম মিয়া ও পৌর এলাকার কাজীপাড়া এলাকার হারুণ মিয়ার ছেলে মো. শামীম মিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মিজানুর রহমান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকায় সেলিম মিয়ার ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে সেলিম মিয়ার বাসায় তল্লাশি করে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit