সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

ঢাবি’র ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৫১ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’-এর ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ এ পাসের হার ১০.০৭%,ব্যবসা শিক্ষা ইউনিটে  পাসের হার ১৩.৩৩%, বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮.৮৯% এবং চারুকলা ইউনিটে ১১.৭৫%। আজ ২৮ মার্চ (২০২৪) বৃহস্পতিবার বিকেল চারটায়  উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ডক্টর মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ এ প্রথম স্থান অর্জন করেছেন খুলনা এম এম কলেজের ছাত্রী প্রিয়ন্তী মন্ডল।ব্যবসা ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ছাত্রী অথৈ ধর। বিজ্ঞান ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন রাজধানীর নটরডেম কলেজের ছাত্র প্রতিক রসূল। চারুকলা ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন রাজধানীর বীর শ্রেষ্ঠ  মুন্সী আব্দুর রউফ কলেজের ছাত্র বাঁধন তালুকদার।

পরীক্ষার বিস্তারিত ফলাফল যেভাবে জানা যাবে:

পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য  DU ALS ˂roll no˃, ‘বিজ্ঞান ইউনিট’-এর জন্য  DU SCI ˂roll no˃, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য  DU BUS ˂roll no˃ এবং ‘চারুকলা ইউনিট’-এর জন্য  DU FRT ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি  SMS-এ ফলাফল জানা যাবে।

উল্লেখ্য, এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা গত ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার, ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা গত ০১ মার্চ ২০২৪ শুক্রবার, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা গত ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার এবং  ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা গত ০৯ মার্চ ২০২৪ শনিবার অনুষ্ঠিত হয়েছে।

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit