মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

যতটুকু সম্ভব নয়, তারও বেশি সংগ্রাম করছি, দাবি ফখরুলের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ, গুম ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারে ঈদ উপহার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

ফখরুল বলেন, ‘দমনপীড়ন না করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে পারবে না জেনেই খালেদা জিয়া ওপর প্রথম জুলুম শুরু করে। বেগম জিয়া বুধবার অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন। মনে হচ্ছিলে তিনি হয়তো আর সময় পাবেন না। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে তার শারীরিক অবস্থা স্থিতিশীল করেন।’
 
বিএনপির ৮০ শতাংশ নেতাকর্মী সরকারের দমন পীড়নের শিকার হয়েছেন দাবি করে মহাসচিব বলেন, সারা বাংলাদেশে এখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে ভয় আর ত্রাসের রাজত্ব। নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার।
 
গোটা জাতি নিশ্চিহ্ন হওয়ার পথে উল্লেখ করে ফখরুল বলেন, এ অবস্থা থেকে মুক্তি পেতে হবে। সংগ্রাম করতে হবে। যতটুকু সম্ভব নয়, তার চেয়েও বেশি সংগ্রাম করছি আমরা। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পরাজিত করতে হবে।’
 
‘এখন প্রথম লক্ষ্য হবে নিজেদের সংগঠিত করা, এরপর আবারও জনগণকে ঐক্যবদ্ধ করে বিদ্রোহ করতে হবে, সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৪,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit