মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

আজ বুর্জ খলিফায় দেখানো হচ্ছে না শাকিবের ট্রেলার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : সব কিছু শতভাগ নিশ্চিত হয়ে গিয়েছিল। আজকের দিনটি দুবাইয়ে আকাশে জ্বলে উঠবে শাকিবের মুখ। কিন্তু তা আর বোধ হয় হচ্ছে না। আজ ২৮ মার্চ ঢালিউডের শীর্ষ নায়কের জন্মদিন। কিন্তু জানা গেল, বুর্জ খলিফাতে হচ্ছে না আয়োজন। তবে কারণটা নিয়ে মুখ খুলছে না সিনেমাসংশ্লিষ্টরা।

প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া চেষ্টা করছে এপ্রিলের প্রথম দিন ট্রেলারটি দেখানোর। তবে থাকবে না শাকিবের জন্মদিন নিয়ে বিশেষ কিছু। খোঁজ নিয়ে জানা যায়, এই রমজানে ছবিটির ট্রেলার দেখাতে পারবে না। সময় মিলবে ঈদের পর। বিষয়টি নিয়ে ছবির পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আদনান কেউ মুখ খোলেননি।

তবে সবাই যেন নিজেদের মতো করে পালন করছেন প্রিয় নায়কের জন্মদিন। পিছিয়ে নেই পরিচালক রাফিও। জন্মদিনের ঠিক একদিন আগে ‘তুফান’র ফার্স্ট লুক প্রকাশ করেছেন। যেখানে শাকিব নজর কেড়েছেন গ্যাংস্টারের রূপে। ‘তুফান’ সিনেমায় শাকিবের নায়িকা কলকাতার মিমি চক্রবর্তী। এ সিনেমায় আরেক অভিনেত্রী হলেন ‘আয়নাবাজি’ সিনেমার অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৪,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit