বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল, মেয়র পদে প্রার্থী ঘোষণা শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে : চিফ প্রসিকিউটর স্ত্রীসহ মুজিব কেল্লা প্রকল্পের সহকারী প্রকৌশলীর আয়কর নথি জব্দ ‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট

৬ অঙ্গরাজ্যে সুখবর পেলেন বাইডেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট জো বাইডেন এক জরিপে ছয়টি অঙ্গরাজ্যে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় এগিয়েছেন। ব্লুমবার্গ ও মর্নিং কনসাল্টের নতুন জরিপ থেকে এমনটি জানা গেছে। খবর ইনডিপেন্ডেন্টের।

জরিপে চার হাজার ৩৯২ নিবন্ধিত ভোটার অংশ নেন। ৮ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত জরিপটি চলে। এতে দেখা যায়, সাতটি অঙ্গরাজ্যের ছয়টিতে প্রেসিডেন্ট বাইডেন ট্রাম্পের বিরুদ্ধে তার ব্যবধান কমিয়েছেন কিংবা ছাড়িয়ে গেছেন। উইসকনসিনে প্রেসিডেন্ট বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন। এতে বাইডেনের সমর্থন ৪৬ শতাংশ। আর ট্রাম্পের সমর্থন ৪৫ শতাংশ। এ অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট এক পয়েন্টে এগিয়ে গেছেন।

পেনসিলভানিয়ায় বাইডেন ও ট্রাম্প উভয়ই ৪৫ শতাংশ সমর্থন নিয়ে সমান অবস্থানে রয়েছেন। এতে গত মাসে ট্রাম্প ছয় পয়েন্টে এগিয়ে ছিলেন। মিশিগানেও তারা সম অবস্থানে রয়েছেন। অ্যারিজোনা, নেভাডা ও নর্থ ক্যারোলাইনাতেও বাইডেন ব্যবধান কমিয়েছেন। স্টেট অব দ্য ইউনিয়নে ভাষণ দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই বাইডেন ইতিবাচক ফল পেলেন। ৮১ বছর বয়সে দায়িত্ব সামলাতে পারছেন না বলে যারা কয়েক মাস ধরে সমালোচনা করছিলেন, বাইডেন তাদের মুখ বন্ধ করে দেন ওই ভাষণে।

জরিপে দেখা গেছে, বাইডেনের কর্মকাণ্ড ভোটাদের ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছে। জরিপে অংশ নেওয়া এক তৃতীয়াংশেরও বেশি ভোটার বলেছেন, তারা সম্প্রতি প্রেসিডেন্ট সম্পর্কে ইতিবাচক খবর দেখেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৪,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit