শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
‘বার্সেলোনার’ রাফিনিয়ার এবার ‘ব্রাজিলের’ হওয়ার পালা সকালে খালি পেটে লেবু পানি খেলে কি ওজন কমে? জানালেন বিশেষজ্ঞরা তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তা, বিজয়ের শপথে বাধা কোথায়? নাসীরুদ্দীন পাটওয়ারীর ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারে না: রাশেদ খান ৪০০ পেরিয়ে অলআউট বাংলাদেশ গরমে শরীর ঠান্ডা রাখতে সহায়ক লাল পেঁয়াজ, জানালেন বিশেষজ্ঞরা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন কে, জানা যাবে আজ শিক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে কোটি টাকার দুর্নীতির অভিযোগ   দেশের মোট রিজার্ভ ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার

থালা হাতে রাস্তায় কী ভিক্ষা করছেন মাহি?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৫৭ Time View

বিনোদন ডেস্ক : আজ আমাকে ভিক্ষা দে, মানবতা আর কিছু চাই না আমি, পেটের ক্ষুধা তৃষ্ণায় ভাত চাই না, আমাকে মানবতা ভিক্ষা দে— এমন একটি ক্যাপশন লিখে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। 

সেই ছবিতে দেখা যায় একেবারে সাদা পুরনো শাড়ি গায়ে মাহির। এক হাতে ভিক্ষার থালা, আরেক হাতে ঝুলি। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনের দিকে। চোখে তার রাজ্যের ক্লান্তি। কিন্তু হঠাৎ কেন এমন রূপে মাহি। 

খোঁজ নিয়ে জানা গেল, একটি নাটকের শুটিং করতে গিয়ে এমন রূপে হাজির হয়েছেন তিনি। নাটকের নাম ‘ফকির থেকে কোটিপতি’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত।

নাটকটিতে মাহির বিপরীতে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। এই নাটকের একটি দৃশ্যে ফকির সেজে ভিক্ষা করতে দেখা যাবে মাহিকে।

এ বিষয়ে মাহি বলেন, এটা আসলে ঈদের একটি নাটক। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি। নানা চরিত্র ও গেটআপ নিতেও আমার ভালো লাগে। একটা চ্যালেঞ্জ থাকে। এখানে আসলে গল্পের প্রয়োজনেই ভিক্ষুকের লুক নিয়েছি। তবে ছবিটি পোস্ট করার পর দেখলাম আমি এমন লুকে কেন, এটা জানার আগ্রহ সবার। আসলে এমন বেশ কিছু চরিত্রেই আমি এবারের ঈদে হাজির হচ্ছি।

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৪/সকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit