বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন

নরসিংদীতে নিজ বাড়িতে খুন দেলোয়ারা বেগম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৪৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর পলাশে বাড়ির ঘরের ভিতরে ঢুকে দেলোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারীকে গলাকেটে জবাই করে হত্যা করেছে দুবৃত্তরা। নিহত দেলোয়ারা পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগরদী গ্রামের মৃত মালেক দেওয়ানের স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চরনগরদী গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। হত্যাকান্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়,  নিহত দেলোয়ারা বেগমের স্বামী মারা যাওয়ার পর অর্থনৈতিক মুক্তির আশায় দুই ছেলে বিদেশে পাড়ি জমায়। এক মেয়ের বিয়ে হওয়ার পর দেলোয়ারা বেগম একাই নিজ বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো  মঙ্গলবার মাগরিবের নামাজের পর সবজি কাটছিলেন ওই বৃদ্ধা নারী। এরই মধ্যে সন্ধ্যা ৭টার দিকে নিজ ঘরের বিছানায় গলাকাটা জবাই করা অবস্থায় তার লাশ দেখতে পায় প্রতিবেশিরা। পরে খবর পেয়ে নিহতের স্বজনার ছুটে আসেন। এদিকে হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইরভেষ্টিগেশন (পিবিআই) নরসিংদী ও পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকান্ডের তদন্ত শুরু করেছে।পলাশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেই তদন্ত শুরু করেছি। আশা রাখছি স্বল্প সময়ের মধ্যেই রহস্য উন্মোচন করা সম্ভব হবে।

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৪/সকাল ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit