বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ঝালকাঠিতে পিতৃত্ব অস্বীকার করায় সন্তানের মামলায় যুবদলের নেতা হিরন মৃধা জেলহাজতে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৬৯ Time View

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে পিতৃত্ব অস্বীকার ও ভরনপোষন না দেয়ার অভিযোগে সন্তানের দায়ের করা মামলায় যুবদলের নেতা হিরন মৃধাকে জেলহাজতে প্রেরন করেছে আদালত। বাদী নাবালক পুত্র মো: আব্দুল্লাহ মৃধার পক্ষে মা আয়েশা আক্তার সুমার রাজাপুর সহকারি ও পারিবারিক আদালতে মামলাটি দায়ের করেন। গত ১৮মার্চ আদালত হিরন মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করা হয়।সোমবার সন্ধ্যায় শহরের কুমারপট্টি তার ব্যবসা প্রতিষ্ঠান মা-বাবা পিপার্টমেন্টল ষ্টোরের সম্মুখ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।

বাদীপক্ষ ও মামলার বিবরনে জানা গেছে, রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের মৃত. আব্দুল জলিলের কন্যা আয়েশা আক্তার সুমার সাথে ১২ অক্টোবর ২০২০ তারিখ ঝালকাঠির মো: মোকছেদ আলী মৃধার পুত্র যুবদলের নেতা হিরন মৃধার বিয়ে হয়। তবে মাত্র দু’মাস সংসার করার পর একই বছর ৭ ডিসেম্বর হিরন মৃধার সাথে তার বিবাহ বিচ্ছেদ হলেও ইতিমধ্যে স্ত্রী আয়েশা আক্তার সুমা অন্ত:স্বত্তা হয়ে পরে। পরবর্তীতে ২০ আগষ্ট ২০২১ তারিখ পুত্র সন্তান মো: আব্দুল্লাহ মৃধা জন্ম হয়। তবে হিরন মৃধাকে বার বার সংবাদ পাঠানো সত্বেও সে শিশু পুত্রের কোন খোজখবর বা ভরনপোষন দেয়নি। উল্টো সে সন্তানকে অস্বীকার করায় গত ২২ সেপ্টেম্বর খোরপোষের দাবীতে আদালতে এ মামলা দায়ের করা হয়।মামলার শুনানী শেষে গত ১৯ নভেম্বর ২০২৩ইং তারিখ রাজাপুর সহকারি ও পারিবারিক আদালত হিরন মৃধাকে দোষী সাবস্ত্য করে পুত্র মো: আব্দুল্লাহ মৃধার পক্ষে ১লাখ ৩৫হাজার টাকা ডিগ্রী ঘোষনা করে রায় প্রদান করে। আদালতের রায় পালন না করায় বাদীপক্ষ গত ১৪ ফেব্রুয়ারী একই আদালতে ডিগ্রী জারী (নং-২/২৪ইং) মামলা দায়ের করে। উক্ত মামলা আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit