রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শার্শায় নেশার টাকা না দেওয়ায় নেশাখোর ছেলের ছোড়া ইটের আঘাতে পিতা নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১০৭ Time View

মনিরুল ইসলাম মনি,শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় নেশার টাকা না দেওয়ায় নেশাখোর ছেলের ছোড়া ইটের আঘাতে পিতার নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিনগত রাতে শার্শার নাভারন কাজীরবেড় গ্রামে। নিহত পিতা মহিউদ্দিন (৬২) কাজীরবেড় গ্রামের মৃত দুর্লভ সরদারের ছেলে। ঘটনা শুনে শার্শা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা মেতিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে শার্শা থানা পুলিশ ঘাতক জনি(২৫)কে আটক করেছে। এ ব্যাপারে জানতে চাইলে নিহতের বড় ছেলে জাহিদ জাসান বলেন, রবিবার তার ছোট ভাই জনি নেশা করার জন্য তার বাবার কাছে টাকা চাই। এ সময় তার পিতা টাকা না দিলে বাপ ছেলের সাথে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। এর মধ্যে জনি ক্ষিপ্ত হয়ে একটি ইট নিয়ে তার পিতার মাথায় আঘাত করে। এর পর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসলে রবিবার রাতে তার মৃত্যু হয়।

এ ব্যাপাওে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন-চার্জ (তদন্ত) মিরন কুমার মন্ডল বলেন এলাকাবাসির খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে নিহত ব্যাক্তির লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা মেতিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান। তিনি জানার মাদকাসক্ত ছেলে জনিকে আটক করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৪/সকাল ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit