বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

মহান স্বাধীনতা দিবসে সিলেট জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১১১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ মার্চ) দুপুর ২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও মো. জহিরুল ইসলাম রিপন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আজিজুর রহমান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. রফিকুল হক।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশ-মাতৃকার জন্য স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালিরা। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধার প্রাণপণ লড়াই ও আত্মত্যাগ এবং অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ পেয়েছে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র।তিনি আরো বলেন, গত কয়েকদিন আগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে দেহ ও চক্ষু দানকারী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীন রাজনীতিবীদ কমরেড অমর চাঁদ দাস চিকিৎসারত অবস্থায় কতিপয় চিকিৎসক ও নার্স কর্তৃক মারধরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দূষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। সম্মানিত অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. রফিকুল হক বলেন, দেশের মানুষের স্বাধীনতার জন্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম আমরা দেশের রাখাল ছেলেরা। কিন্ত বর্তমানে ভূঁয়া মুক্তিযোদ্ধাদের কারণে প্রকৃত মুক্তিযোদ্ধারা অসম্মানিত হচ্ছেন। তাদেরকে চিহ্নিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, এডভোকেট বিধু ভূষন ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কাওছার মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট ইফতিয়াক হোসেন মঞ্জু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট এ এস এম মুবিনুল হক শাহীন। বিজ্ঞপ্তি

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৪/সকাল ৯:৫৯

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৪/সকাল ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit