বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

সিফডিয়া’র ঈদবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৩২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: আব্দুর রফিক বলেছেন, পারস্পরিক ভালোবাসা-সহানুভূতির মাধ্যমে সমাজকে সুন্দর-শান্তিময় করে তোলা সম্ভব। বিশেষ করে আমাদের ভবিষ্যত প্রজন্ম শিশুদের প্রতি যতœশীল হতে হবে, তারা যাতে ভালোভাবে বেড়ে উঠতে পারে তার প্রচেষ্টা চালাতে হবে। এক্ষেত্রে শিশুদের কল্যাণে সেবামুলক প্রতিষ্ঠান সিফডিয়ার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।গণমাধ্যম ও সমাজসেবামুলক প্রতিষ্ঠান সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাসমিডিয়া (সিফডিয়া)-এর উদ্যোগে সরকারি শিশু পরিবার (বালক) বাগবাড়ি এবং ছোটমনি নিবাসের নিবাসীদের মধ্যে ঈদবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদারের পরিচালনায় গত রোববার সমাজসেবা কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিফডিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল।

শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণে অন্যান্যের মধ্যে অংশ নেন সিলেট সরকারি শিশু পরিবারের (বালক) উপ-তত্ত্বাবধায়ক আয়েশা আক্তার বৃষ্টি, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট মহানগরের সভাপতি আবদুল হামিদ অভি, ছোট মনি নিবাসের অফিস সহকারী হুসনে আরা বেগম, শেখ তাওসিফ প্রমুখ। সরকারি শিশু পরিবার (বালক)-এর ১৪৪ জন নিবাসী, ছোটমণি নিবাসের ৩০ জন নিবাসী এবং প্রবীণ নিবাসের ৩ জন প্রবীণকে সার্ট, পাজামা-পাঞ্জাবি, লুঙ্গি, ফ্রক প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৪/সকাল ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit