বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাত করে আড়াই লাখ টাকা ছিনতাই, আটক ২১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১০৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাত করে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছ থেকে আড়াউ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে একটি ছিনতাইকারি দল। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মোট ২১ জনকে আটক করে থানায় নিয়ে এসেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।ছুরিকাঘাতে আহত মো. জয়নাল আবেদীন (৪২) ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। তিনি অলিম্পিক গ্রুপের ব্রাহ্মণবাড়িয়ার এজেন্ট ক্ষণিকা ডিস্ট্রিবিউশনে ব্যবস্থাপক হিসেবে আছেন। গত রবিবার রাতে তিনি পৌর এলাকার পুনিয়াউটে ছিনতাইকারিদের কবলে পড়েন।

পুলিশ ও এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজ শেষে জয়নাল আবেদীন ক্ষণিকা ডিস্ট্রিবিউশনের কাজীপাড়ার অফিসে ফিরছিলেন। পথে পুনিয়াউট কবরস্থানের সামনে আসামাত্র একদল ছিনতাইকারি তার গতিরোধ করে। এ সময় তাকে ছুরিকাঘাত করে নগদ আড়াই লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীর ছুরিকাঘাতে জয়নালের বগলের নীচের রগ কেটে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল নিয়ে আসে। তার শারিরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, সিসিটিভি থেকে ফুটেজ নিয়ে ছিনতাইকারি চক্রের সদস্যদেরকে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনার পর অভিযান চালিয়ে মোট ২১ জনকে আটক করা হয়। এর মধ্যে সোমবার বিকেলে ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৪/রাত ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit