রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

দিল্লির সঙ্গে আবারও বাণিজ্যিক সম্পর্কের ইঙ্গিত পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আবারও শুরু করার বিষয়ে পাকিস্তান গভীর ভাবে চিন্তা করছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার।

পাকিস্তান সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে পিটিআই জানায়, শনিবার লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাকিস্তানি ব্যবসায়ীরা পুনরায় ভারতের সাথে বাণিজ্য শুরু করতে চান। আমরা ভারতের সাথে বাণিজ্যের বিষয়টি গুরুত্ব সহকারে দেখব।’

প্রসঙ্গত, ২০১৯ সালের আগস্টে কেন্দ্রীয় সরকার ৩৭০ অনুচ্ছেদে থাকা কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করার পর ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছিল পাকিস্তান। তবে এই হিমশীতল দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেই ২০২১ সালে দু’দেশ নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি নবায়ন করে। 

এদিকে, চলতি মাসের শুরুতে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে দ্বিতীয় বার শপথ নেওয়ায় নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে তাকে অভিনন্দন জানিয়েছিলেন। ৭ মার্চ শাহবাজ শরীফও মোদিকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন। এবার পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য সম্পর্ক আবারও শুরুর ইঙ্গিত দিয়ে রাখলেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছ থেকে কড়া বার্তা এসেছে। শনিবারই সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের উন্নতি সন্ত্রাসবাদকে ‘উপেক্ষা’ করে হতে পারে না।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৪/বিকাল ৫:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit