রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

বড় হারের পর যা বলছেন শান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার দেয়া ৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৮২ রানে থেমেছে বাংলাদেশ। ফলে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মুমিনুল ইসলাম দ্বিতীয় ইনিংসে লড়াইটুকু না করলে হারের ব্যবধান আরও বড় হতো। এই ইনিংসে ৮৭ রানে অপরাজিত থাকেন মুমিনুল। দ্বিতীয় ইনিংসে টাইগারদের মোট পাঁচজন ব্যাটার রানের খাতা খুলতে পারেননি।

দলের এমন ব্যাটিং বিপর্যয় অবাক করেছে সমর্থকদের। অধিনায়ক শান্ত, লিটন দাসদের মতো অভিজ্ঞদের পাশাপাশি ব্যাট হাতে ব্যর্থ নবীন মাহমুদুল হাসান জয়-শাহাদাত দীপুরাও। বাংলাদেশের মতো দুই ইনিংসে লঙ্কানরাও ধাক্কা খেলেও অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে লঙ্কানদের জয় এনে দিয়েছেন। হারের পর তাই দুই সেঞ্চুরিয়ানকে কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টেস্ট ম্যাচ শেষে ব্রডকাস্ট চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শান্ত বলেন, ‘ধনাঞ্জয়া এবং কামিন্দু যেভাবে ব্যাটিং করেছে তা দুর্দান্ত ছিল।’ একইভাবে নিজের দলের বোলারদেরও ক্রেডিট দিলেন টাইগারদের অধিনায়ক,  ‘আমাদের বোলাররাও যেভাবে বোলিং করেছে তা দুর্দান্ত ছিল। উইকেট ভালো ছিল।’

দলের ব্যাটিং ব্যর্থতায় কোনো অজুহাত অবশ্য দেননি শান্ত। ব্যর্থতা মেনে নিয়ে দিলেন উন্নতির প্রতিশ্রুতি, ‘আমাদের নতুন বলের ব্যাটিংয়ের জন্য উন্নতি করতে হবে। পরের টেস্টের আগে অনেক কাজ করতে হবে এটা নিয়ে। যখন চট্টগ্রামে যাব পরিকল্পনা থাকবে তখন এবং আশা করি, আমরা আরও ভালো করব।’

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি মুমিনুল হকের রানে ফেরা। প্রথম ইনিংসে মাত্র ৫ রান করা মুমিনুল দ্বিতীয় ইনিংসে শেষ পর্যন্ত ১২ চার ও ১ ছয়ে ৮৭ রান করে অপরাজিত ছিলেন। তাকে নিয়ে শান্ত বলেন, ‘তিনি চাপের মধ্যে একটি অসাধারণ নক খেলেছেন এবং আশা করি সামনেও দলের জন্য এভাবেই ধারাবাহিকতা বজায় রাখবেন।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit