বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

শাকিব খানের মা হয়ে আসছেন মাহিয়া মাহি?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : বিগ বাজেটের এই সিনেমার ফার্স্টলুকও প্রকাশ পেয়েছে। সিনেমাটির ভেতরের খবর একটু একটু করে প্রকাশ্যে আসছে ভক্তদের মাঝে। তাছাড়া শাকিব খানের জন্মদিনে বুর্জ খলিফায় দেখানো হবে ছবিটির ট্রেলার। এটা নিয়েও তুমুল উত্তেজনা বিরাজ করছে।

দেশ বিদেশ মিলিয়ে শেষ করা হয়েছে সিনেমাটির শুটিং। তবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি আর শাকিব খান ছাড়া এতে কে কে অভিনয় করছেন তা অবশ্য অগোচরেই রেখেছেন ‘রাজকুমার’ টিম। এরই মধ্যে শোনা যাচ্ছে, ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে দেখা যেতে পারে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। বাবা হয়ে পর্দায় আসবেন তারিক আনাম খান।
মাহির ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, ‘রাজকুমার সিনেমায় মাহি থাকছেন এটা নিশ্চিত। এমন রূপে মাহিকে আগে কেউ দেখেননি, চরিত্রেও নয়। তাকে চেনাটাই দর্শকের জন্য কঠিন হবে।’পরিচালক হিমেল আশরাফ শুরু থেকেই রাজকুমার সিনেমা নিয়ে বেশ কিছু চমকের অপেক্ষা করতে বলেছেন। মাহিও সেই চমকেরই একটি অংশ হবেন বলে ধারণা করা হচ্ছে।
 
যদিও এ বিষয়ে মাহির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য মেলেনি। তবে যেহেতু এই সিনেমার বাকি চরিত্রগুলোকে আড়ালেই রাখা হয়েছে, তাই ধারণা করা হচ্ছে মাহি থাকছেন শাকিবের সঙ্গে ‘রাজকুমার’-এ।
 
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হয়। আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। ঈদে মুক্তি পাবে বিগ বাজেটের এ সিনেমাটি। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৪,/বিকাল ৩:১২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit