শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

দৌলতপুরে মিথ্যা তথ্যের ভিত্তিতে মানববন্ধন : সাংবাদিক সম্মেলনে সংশোধন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৯১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় মিথ্যা তথ্যের ভিত্তিতে আপন চাচাতো ভায়ের বিরুদ্ধে মানববন্ধন করে অবশেষে সাংবাদিক সম্মেলনে সংশোধন করেন বাদী পক্ষ।

২৪ মার্চ রবিবার সকাল ১১টায় আল্লারদর্গা প্রেস ক্লাবে এসে লিখিত বক্তব্যে জানান,আমি মঞ্জুরুল হক মানিক, স্বপন,রনজিত আলি,তনজিত আলি সহ এলাকাবাসী এই মর্মে সংবাদ সম্মেলন করে জানাচিছ যে, গত ১৯ ফেব্রুয়ারি ২০২৪, আমরা একটি মানববন্ধন করেছিলাম, যার শিরোনাম ছিল “অন্যের জমি দখল করে লিজ দেয়ার প্রতিবাদে মানববন্ধন” মানব বন্ধনের খবরটি ২০ ও ২১ ফেব্রুয়ারি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হয়।

বুঝতে না পেরে আমারা ধারণা করে ছিলাম, চাচাতো ভাই এ্যাডভোকেট আলতাব হোসেন শিল্পপতির কাছে চার/পাঁচ জনের জমি একাই লিজ দিয়ে টাকা নিয়ে ঢাকা চলে গেছেন। এই ভুল বোঝার কারণেই আমরা এলাকাবাসী মানববন্ধন করেছিলাম। পরে জানতে পারলাম যে তিনি তার নিজের সাত শতক জমি লিজ দিয়ে চলে গেছেন।

এ কারণে আমার চাচাতো ভাই আলতাব হোসেন মান-সম্মানের ক্ষতি করেছি ভেবে আমাদের উপর খুবই অসন্তুষ্ট হন। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে এবং এলাকাবাসীদের জানাতে চাই, আমরা ভুল বুঝে তার বিরুদ্ধে একটা মানববন্ধন করেছিলাম। আমার বড় ভাই আলতাফ হোসেন তিনি যেন আমাদের উপর অসন্তুষ্ট না হয়ে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন,আমরা ক্ষমা প্রার্থী।

এই প্রত্যাশা রেখে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলন এখানেই সমাপ্ত করছি। এসময় সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৪,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit