বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক কে, জানেন না পিসিবি চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ১ জুন টুর্নামেন্টের পর্দা উঠে শেষ হবে ২৯ জুন। ওই আসরে পাকিস্তানকে কে নেতৃত্ব দেবেন, তা কিছুদিনের মধ্যেই ঠিক করবে পাকিস্তান।

সোমবার (২৫ মার্চ) থেকে ফিটনেস ক্যাম্প শুরু করেছে পাকিস্তান। ফিটনেস ক্যাম্প শেষে অধিনায়ক বাছাই করবে পিসিবি। বোর্ড চেয়ারম্যান মসহিন এ সম্পর্কে বলেন, ‘আমি নিজেও জানি না কে অধিনায়ক হবে। শাহিনই থাকবে না নতুন কেউ আসবে, সেটা ফিটনেস ক্যাম্প শেষে জানা যাবে। কিছু কিছু বিষয় আমলে নিয়ে আমরা নতুন অধিনায়ক ঠিক করব।’

কিছু দিন পরপর পাকিস্তানের অধিনায়ক ও নির্বাচক বদল নতুন কিছু নয়। গেল এক বছরেই নির্বাচক ও কোচিং প্যানেলে একাধিকবার পরিবর্তন হয়েছে, পরিবর্তন এসেছে নেতৃত্বেও। মহসিন খান চান দীর্ঘস্থায়ী সমাধান। তিনি বলেন, ‘আমরা দীর্ঘস্থায়ী সমাধান চাই, দেখা যাক শাহিনই (অধিনায়ক) হবে, না নতুন কেউ।’

দায়িত্ব পাওয়ার পর শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে মাত্র একটি সিরিজে খেলেছে পাকিস্তান। নিউজিল্যান্ডে ওই সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছিল তার দল। এরপরই তার নেতৃত্বগুণ নিয়ে শুরু হয় নানান কথা। বোর্ডে নতুনদের আগমনে সেই পালে আরও হাওয়া লাগল। রোববারই (২৪ মার্চ) আগের কমিটি ভেঙে ৭ সদস্যের নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছেন পিসিবি চেয়ারম্যান।

আগের নির্বাচক কমিটিতে থাকা শুধু ওয়াহাব রিয়াজ-ই নতুন কমিটিতে রয়েছেন। বাকিরা হলন- মোহাম্মদ ইউসুফ, আবদুল রাজ্জাক, আসাদ শফিক। বাকি ৩ সদস্য হবেন প্রধান কোচ, অধিনায়ক এবং ডাটা অ্যানালিস্ট।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৪,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit