রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

মানুষের ভালোবাসার বার্তায় অভিভূত মিডলটন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (২৩ মার্চ) কেনসিংটন প্রাসাদের এক মুখপাত্র এক বিবৃতিতে নিশ্চিত করেন এ তথ্য। রোববার ( ২৪ মার্চ) এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান জানায়, শুক্রবার (২২ মার্চ) ভিডিওবার্তায় কেট বলেছিলেন যে জানুয়ারিতে তার পেটের অস্ত্রোপচারের পর পরীক্ষায় তার ক্যানসার ধরা পড়েছে।

এরপর প্রতিরোধমূলক কেমোথেরাপি দেয়া হচ্ছে তাকে। ক্যানসার আক্রান্তের খবর প্রকাশের পর  নানা প্রান্ত থেকে ভক্ত-অনুরাগীদের সমর্থন বার্তায় ভাসছেন কেট ও উইলিয়াম। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাজ্য, কমনওয়েলথজুড়ে এমনকি সারা বিশ্ব থেকে জনগণের পাওয়া মঙ্গলবার্তায় উচ্ছ্বসিত রাজকুমার ও রাজকুমারী উইলিয়াম ও কেট।

তারা জনসাধারণের উষ্ণতা এবং সমর্থনে অনুপ্রাণিত এবং একইসঙ্গে তাদের গোপনীয়তার অনুরোধ বোঝার জন্য কৃতজ্ঞ। আচমকা  ক্যানসার ধরা পড়ার বিষয়টিকে রাজপরিবারের জন্য ‘বড় ধাক্কা’ বলে  অভিহিত করেছেন ৪২ বছর বয়সের মিডলটন। রাজা চার্লসও ক্যানসার রোগী হিসেবে চিকিৎসা নিচ্ছেন। 
 
এটা জানা যায়নি যে কেটকে কতদিন চিকিৎসা নিতে হবে। তবে ধারণা করা যায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যখন তিনি ভালো বোধ করবেন বা সক্ষম হবেন তখনই বিভিন্ন ইভেন্টগুলোতে যোগ দেবেন। তবে তা আগের মতো পুরো সময়ের জন্য না-ও হতে পারে।
 
এদিকে কেটের অস্ত্রোপচারের আগে থেকে উইলিয়াম তাকে যেভাবে সমর্থন দিয়ে আসছেন এখনও সেভাবেই অফিস ও সংসারের পাশাপাশি কেটের যত্ন নেবেন প্রিন্স উইলিয়াম।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৪,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit