সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ফখরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বিএনপি বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৪ মার্চ) রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনের কর্মকর্তারা অংশ নেন।

তিনি বলেন, বাংলাদেশ গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে রয়েছে। এমন অবস্থায় গত ৭ জানুয়ারি দেশে একতরফা নির্বাচন হয়েছে। যেখানে বিরোধী দলগুলো অংশ নেয়নি।

চলমান সংকট নিরসনে গণতান্ত্রিক বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি ফিলিস্তিনে গণহত্যা বন্ধে ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের পর প্রথম দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৪,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit