মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন

ঘটকালি পেশায় নাম লিখিয়েছেন কেয়া পায়েল!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : চেহারা বদলে ঘটকালি পেশায় নাম লিখিয়েছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার আগে নিজের চেহারা মেকাপ দিয়ে বদলে ফেলেন তিনি। 

চোখে চশমা, লম্বা দাঁত আর পাকা চুলে তার অদ্ভুত চেহারা। রূপ ধারণ করেন মহিলা ঘটকের। তার কাছে ঘটকালির কোনো কেইস যাওয়া মানেই সেই বিয়ে চূড়ান্ত। যেভাবেই হোক উনি সেটা সফল করে ছাড়বেন। 

পুরো ঘটনাই দেখা যাবে ঈদের জন্য নির্মিত ‘সুন্দরী’ নামে একটি নাটকে। এতে তার চরিত্রের নাম সুন্দরী। কিন্তু ঘটকালি পেশার জন্য সেই নাম আড়ালে চলে গেছে। তিনি হয়ে উঠেন ঘটক সুন্দরী। রোজ ঘটকালি শেষে বাসায় ফিরে মেকআপ তুলে ফেরেন স্বাভাবিক চেহারায়। যা দেখতে অদ্ভুত সুন্দর। 

নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন ও পরিচালনা করেছেন রুবেল হাসান। 

এ নাটক প্রসঙ্গে কেয়া বলেন, ‘ঘটকালি পেশায় বেশ সাকসেসফুল নারী সুন্দরী। মাত্র ১৭ বছর বয়সে ৯৯টি সফল বিয়ের আয়োজন করে মেয়েটি। তবে শততম বিয়েতে এসে পড়ে যায় অন্যরকম এক জটিলতায়। যেখানে বিবেক ও হৃদয় নাড়া দেয় ঘটকের। এতে আমি দুটো গেটআপ ক্যারি করি একসঙ্গে। ফলে এটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। পুরো টিমওয়ার্ক ছিল কাজটি। আশা করছি দর্শকরা মুগ্ধ হবেন।’ 

নাটকটি আসছে ঈদে একটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। এতে আরও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, ফারুক আহমেদ, হিমে হাফিজ প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৪/দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit