বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, শতভাগ অনলাইনে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে।

আজ রোববার সকাল আটটা থেকে টিকিট বিক্রি শুরু হয়।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কবে, কোন তারিখের টিকিট বিক্রি করা হবে, তা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।  আজ ২৪ মার্চ দেওয়া হবে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট, ২৫ মার্চ দেওয়া হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ দেওয়া হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ পাওয়া যাবে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ দেওয়া হবে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট এবং ৩০ মার্চ  ৯ এপ্রিলের টিকিট বিক্রি হবে।

গত ১৩ মার্চ এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, এবার ঈদে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে সকালে আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে বেলা দুইটা থেকে।

প্রতিদিন আন্তনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। নন-এসি কামরায় মোট আসনের এক-চতুর্থাংশের সমান দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে। ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে। সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। 

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket.railwaz.gov.bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট পাওয়া যাচ্ছে।

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৪/সকাল ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit