বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

দৌলতপুরে নাসির টোব্যাকোর শ্রমিক-কর্মচারীদের মজুরী পরিশোধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২০৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রিজের শ্রমিক-কর্মচারীরা বকেয়া বেতন ও মজুরী পরিশোধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার আল্লারদর্গা নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রিজের সামনে কুষ্টিয়া-প্রাগপুর সড়কে নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রিজের শত শত শ্রমিক-কর্মচারী বকেয়া বেতন ও মজুরীর দাবিতে বিক্ষোভ মিছিল ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে।

এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে বিকেল ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রায় ৪ মাস আগে বন্ধ হওয়া শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ভাতা ও মজুরী পরিশোধ না করে নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রিজ বন্ধ ঘোষনা করেন কতৃপক্ষ।

শনিবার কর্মহীন শ্রমিকরা নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রিজের ডিজিএম খাজিমুল বাসারের কাছে বকেয়া বেতন পরিশোধের দাবি জানালে তিনি নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে ঘোষণা দেন। এরই প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।

নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রিজের শ্রমিকদের সড়ক অবরোধের বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বকেয়া বেতন-ভাতার দাবিতে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৪,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit