বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন

পুতিনের আমলে যেসব ভয়াবহ হামলায় কেঁপেছে মস্কো

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : এবারই প্রথম নয়। এর আগেও বহুবার হামলায় কেঁপে উঠেছে ভ্লাদিমির পুতিনের মস্কো। গত ২৫ বছরের মধ্যে প্রথম ১৯৯৯ সালে পূর্ব মস্কোর একটি আটতলা ভবনে বোমার বিস্ফোরণ হয়। ওই হামলায় ১১৮ জনের প্রাণ যায়। ওই কাছাকাছি সময়ে মস্কো ও রাশিয়ার দক্ষিণাঞ্চল জুড়ে বিভিন্ন এলাকায় পাঁচটি ভবনে হামলা হয়। তাতে প্রায় তিনশ’ জন মানুষের প্রাণহানি ঘটে। ক্ষমতার শুরুর দিকে থাকা পুতিন সেবার এই হামলার দায় চাপিয়েছিলেন চেচনিয়ার বিদ্রোহীদের ওপর। তারপর তাদের দমনে অভিযান শুরু করেন। 

২০০২ সালের মস্কোর দুবরোভকা থিয়েটারে চেচনিয়ার স্বাধীনতাকামী যোদ্ধাদের একটি দল ভয়ংকর অভিযান চালায়। তারা থিয়েটারটির ৮০০ জনের বেশি দর্শককে জিম্মি করে। দুই দিন ও তিন রাত চলে দর কষাকষি করেও লাভ হয়নি। পরে জিম্মিকারীদের অচেতন করতে থিয়েটারের ভেতর বিশেষ গ্যাস ছড়িয়ে দেয় রুশ নিরাপত্তা বাহিনী। তারপর চালানো হয় অভিযান। এতে ১৩০ জিম্মি মারা যায়।

এক বছর না পেরোতেই ২০০৩ সালে মস্কোর তুশিনো বিমানঘাঁটির রক কনসার্টে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলাকারী দুই নারীকে রাশিয়া চেচেন বিদ্রোহী হিসেবে চিহ্নিত করে। এই আত্মঘাতী হামলায় ১৫ জনের প্রাণ যায়। ২০০৪ সালে মস্কোর পাতাল রেলপথে এক চেচেন গোষ্ঠী বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণে ৪১ জনের প্রাণ যায়। 

এই ঘটনার বছর ছয়েক পর ২০১০ সালে মস্কোর পাতালপথে দুটি হামলা চালান দুজন আত্মঘাতী নারী। হামলায় ৪০ জন নিহত হন। এর একটি হামলা চালানো হয় এফএসবি গোয়েন্দা সার্ভিসের সদর দপ্তরের কাছে লুবিয়াংকা স্টেশন লক্ষ্য করে। হামলার দায় স্বীকার করেন চেচেন স্বাধীনতাকামীদের একটি গোষ্ঠী ‘দ্য ককেশাস আমিরাত’।

সবশেষ বড় হামলাটি হয়েছিলো ২০১১ সালের ২৪ জানুয়ারি। এদিন মস্কোর দোমোদেদোভো আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী হলে আত্মঘাতী বোমা হামলা চালান এক ব্যক্তি। তাতে ৩৭ জন নিহত হন। এ হামলারও দায় স্বীকার করে ‘দ্য ককেশাস আমিরাত’। তবে এবার অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন, হামলা যে গোষ্ঠীই চালাক। এর চড়ামূল্য ইউক্রেনকেই দিতে হবে। প্রতিশোধ পরায়ণ পুতিন কোনোভাবেই ছেড়ে কথা বলবেন না। তিনি সময় ও সুযোগ করে ইউক্রেনের ওপর প্রতিশোধ নেবেনই।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৪,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit