মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

শেখ জহুরুল হক একাডেমির নির্মান প্রকল্প পরিদর্শন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৪৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুরে(যশোর) : যশোরের মনিরামপুরে শেখ জহুরুল হক পল্লী উন্নয়ন একাডেমির নির্মান প্রকল্প পরিদর্শন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম।

শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা-বেগমপুর মাঠে নির্ধারিত নির্মান প্রকল্প পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সহকারি কমিশনার(ভূমি) আলী হোসেন, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ।

সহকারি কমিশনার আলী হোসেন জানান, সিনিয়র সচিব হামিদা বেগম পরিদর্শনের সময় স্থানীয় জনগনের সাথে আরডিএ(পল্লী উন্নয়ন একাডেমি) নির্মানের লক্ষ্য, উদ্দেশ্য, উপকারিতা ও ভবিষ্যৎ সম্পর্কে সার্বিক ধারনা তুলে ধরেন। এছাড়াও তিনি আরো জানান, এ প্রকল্পের নির্মান কাজ দ্রুত শুরু করা হবে।

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৪/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit