বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শাকিব জায়েদের মধ্যে থেকে কে কাকে বেছে নিলেন নারী ক্রিকেটার জ্যোতি নাহিদা?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অনেক দিন ধরেই নেতৃত্ব দিচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। তার নেতৃত্বে বাংলাদেশের মেয়েরা একের পর এক সাফল্য পাচ্ছেন। 

মাঠের নেতৃত্বের পাশাপাশি জ্যোতির সুমধুর গানের কণ্ঠস্বরের কথা তো অনেকেরই জানা। বাংলাদেশ নারী দলের অধিনায়ক জানালেন তার পছন্দের নায়কের নাম। 

বিনোদনজগতের নায়ক-নায়িকাদের প্রায়শই তাদের পছন্দের খেলোয়াড়ের নাম বলতে শোনা যায়। ক্রিকেটার-ফুটবলাররাই বা বাদ থাকবেন কেন! তেমনি বাংলাদেশের নারী ক্রিকেটারদের এক আড্ডায় উঠে এসেছে শাকিব খান-জায়েদ খানসহ দেশের তারকা অভিনেতাদের নাম। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার সকাল ৯টায় তাদের ফেসবুক পেজে এক ভিডিও পোস্ট করেছে। জ্যোতি, নাহিদা, শবনম, রাবেয়া—আড্ডাচ্ছলে বাংলাদেশের চার নারী ক্রিকেটারকে দেখা যায় র্যাপিড ফায়ার রাউন্ড খেলতে। 

ভিডিওর শুরুতে দেখা যায় জ্যোতিকে প্রশ্ন করেছেন নাহিদা, সিনেমায় চলে আসি। যদি আপনাকে নিয়ে কোনো সিনেমা করা হয়, আপনার ভূমিকায় কোন অভিনেতাকে দেখতে চান? তখন পাশ থেকে কেউ একজন বলেন, ‘অভিনেত্রী’। তবে নাহিদা বলেন, ‘অভিনেতা বলেছি।’ জ্যোতি তখন জানতে চাইলেন, অভিনেতা কেন রে? আমার নায়ক হবে যে। নাহিদা হ্যাঁ সূচক জবাবে জানালেন প্রশ্ন এটাই ছিল (নায়কের)। জ্যোতি তখন বলেন, শাকিব খান। নাম্বার ওয়ান শাকিব খান।

নিজের পছন্দের নায়কের নাম যেমন জ্যোতি শুরুতেই বলেছেন, তেমনি নাহিদাকে তার (জ্যোতি) পাল্টা প্রশ্ন— নাম্বার ওয়ান শাকিব খান না জায়েদ খান? বাংলাদেশের বাঁহাতি স্পিনারের উত্তর, অবশ্যই জায়েদ খান। অনেক বিখ্যাত এখন। 

নাহিদার মুখে জায়েদ খানের নাম শোনার পরই হাসতে থাকেন জ্যোতি। হাসি লুকোতে পারেননি নাহিদাও। হাসতে হাসতে জ্যোতির প্রশ্ন— সিঙ্গেলের কারণে?’ 

সিনেমাজগৎ নিয়ে আড্ডার পাশাপাশি অন্যান্য ব্যাপারেও কথা বলেন নাহিদা ও জ্যোতি। 
 

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৪/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit