বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

গাজায় যুদ্ধবিরতিতে ‘চাপ প্রয়োগে’ ইসরাইলে ব্লিঙ্কেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ‘চাপ প্রয়োগ’ করতে ইসরাইলে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।  শুক্রবারের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা। 

এর আগে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে সৌদি আরব ও মিসর সফরে গিয়েছিলেন তিনি। 

এদিকে হুরিয়াত ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ইসরাইলি জিম্মিদের মুক্তি বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এ প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা রয়েছে। 

এর মাধ্যমে গাজায় মানবিক সহায়তা ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে ইসরাইলের ওপর চাপ বাড়বে বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে।  

এর আগে বৃহস্পতিবার ইসরাইলি জিম্মিদের মুক্তি ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাব দিয়েছিল দেশটি।

খসড়া প্রস্তাবে বলা হয়েছে, প্রায় ছয় সপ্তাহের দীর্ঘ ‘তাৎক্ষণিক ও কার্যকর যুদ্ধবিরতি’ বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং মানবিক সহায়তা সরবরাহের অনুমতি দেবে। 

খসড়া প্রস্তাবটিতে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় হওয়া আলোচনাকে সমর্থন করা হয়েছে। এতে ‘স্থায়ী শান্তির’ লক্ষ্যে প্রচেষ্টা জোরদার করতে যুদ্ধবিরতির সময়সীমা ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। 

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৪/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit