বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

গাজায় ‘দ্বি-রাষ্ট্র’ সমাধান চায় মিসর ও রাশিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ আলোচনায় তারা গাজা অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। 

দুই নেতা বৃহস্পতিবার ফোনে কথা বলেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন মিসরের প্রেসিডেন্টের মুখপাত্র আহমেদ ফাহমি। খবর আনাদোলু এজেন্সির। 

আলোচনায় ফাত্তাহ আল-সিসি ও পুতিন বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু বিশেষ করে গাজার পরিস্থিতি এবং সেখানে যুদ্ধবিরতির প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন। 

বিবৃতিতে আহমেদ ফাহমি আরও বলেছেন, প্রেসিডেন্ট পুতিন একটি যুদ্ধবিরতি, গাজায় মানবিক সহায়তা এবং এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধান খোঁজার অগ্রাধিকারের বিষয়ে আল-সিসির সঙ্গে আলোচনা করেছেন। 

উল্লেখ্য,গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর অঞ্চলটিতে এ পর্যন্ত দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৩২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭৪ হাজার ২০০ জন। 

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৪/বিকাল ৫:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit