মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

৯ ঘণ্টার চেষ্টায় ডেমরার আগুন নিয়ন্ত্রণে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় ক্রীড়া সামগ্রীর গোডাউনে লাগা আগুন প্রায় ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে এ কাজে যোগ দেয় পুলিশ ও নৌবাহিনী। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ডেমরার ভাঙ্গাপ্রেস এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, কাছাকাছি পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। প্রথমে জানা যায়, ভবনটির চতুর্থ তলায় কাপড়ের গোডাউন রয়েছে। পরে ব্যবসায়ীরা জানান, সেটি আমদানি করা ক্রীড়া সামগ্রির গোডাউন। এরই মধ্যে আগুন লাগা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শনে এসে আগুনের সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ইনসিডেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম বলেন, কোনো ধরনের নীতিমালা না মেনে নির্মাণ করা হয়েছে ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় ভয়াবহ আগুন লাগা ভবনটি। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস দেখতে পেয়েছে, ভবনটিতে নেই ফায়ার এক্সিট, ভেতরে ঢোকার সিঁড়িও খুবই সংকীর্ণ। পাশের অন্য ভবন থেকে পানি দেওয়ার সুব্যবস্থাও নেই, কারণ ভবনগুলো সব লাগোয়া। শুধু তাই নয় ভবনটির নিচে নেই নিজস্ব কোনো ওয়াটার রিজার্ভ।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ঢোকার সিঁড়ি খুবই সংকীর্ণ। সঙ্গে মালামাল দিয়ে স্তূপ করে সাজানো। উঠানামার জন্য জায়গাটি মোটেও পর্যাপ্ত নয়। পর্যাপ্ত এক্সিট রুট নাই, বিকল্প কোনো সিঁড়ি নেই, বিকল্প এক্সিট রুটও রাখা হয়নি। মো. রেজাউল করিম জানান, ভবনটির নিচে যে ওয়াটার রিজার্ভ থাকার কথা ছিল সেটি আমরা পাইনি। শুধু তাই নয়, এই আগুন লাগা ভবনের আশপাশে যেসব ভবন রয়েছে সেখানেও আমরা পানির রিজার্ভ পাইনি। এইসব ব্যত্যয়ের কারণে আমাদের আগুন নেভাতে বেগ পেতে হয়।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৪,/দুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit