বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক ইরানকে কড়া বার্তা, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব

সোমালিয়ায় জিম্মি এমভি আবদুল্লাহ’র ওপর নজর রাখছে ইউরোপীয় নৌবাহিনী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  গেল ১২ মার্চ ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ নামে বাংলাদেশি একটি জাহাজ জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর থেকেই তাদের উদ্ধারে চেষ্টা করছে বাংলাদেশ সরকার। আন্তর্জাতিক সহযোগিতাও চাওয়া হচ্ছে। 

এরই ধারাবাহিকতায় জিম্মি জাহাজটির ওপর নজরদারি চালাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্সের একটি দল। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে সামাজিকমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইইউ নেভাল ফোর্স জানায়, সোমালিয়ার জলদস্যুদের কাছে থাকা এমভি আবদুল্লাহ’র কাছাকাছি অবস্থানে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।

ওই পোস্টে একটি ভিডিও ও তিনটি স্থিরচিত্র প্রকাশ করা হয়। তবে, বাংলাদেশি জাহাজটি উদ্ধারে কোনো অভিযান পরিচালনা করা হবে কিনা, সে বিষয়ে এখনো কিছুই জানায়নি ইইউ নেভাল ফোর্স। 

 

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্সের পোস্ট। ছবি: এক্স 

 

যদিও এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাজটি উদ্ধারে অভিযানের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক বাহিনী। যেখানে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করে সোমালি পুলিশও। তবে ভারতীয় নৌ বাহিনী এই অভিযানে অংশ নেবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি। 
 
এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্স আরও জানায়, গেল নভেম্বর থেকে বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে সোমালিয়ার জলদস্যুরা। বাংলাদেশি জাহাজটি জিম্মির পর গেল দুই দিনে ভারত মহাসাগরে লাইবেরিয়ার পতাকাবাহী দুটি জাহাজেও হামলার চেষ্টা করে জলদস্যুরা।

এদিকে, বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ’র কাছে ইইউ নেভির যুদ্ধজাহাজের উপস্থিতি জিম্মিদের মুক্তির আলোচনায় প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন অধিদফতরের মহাপরিচালক। বাংলাদেশের অনুমতি ছাড়া জিম্মি জাহাজে কারও অভিযান চালানোর সুযোগ নেই বলেও জানান তিনি।

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৪,/দুপুর ১২:৩৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit