মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

এরশাদের ছেলে সাদকে জাপা থেকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগীর আল মাহি এরশাদ সাদসহ ১০ কেন্দ্রীয় নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। বৃহস্পতিবার (২১ মার্চ) জি এম কাদেরের নেতৃত্বাধীন জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান, যুগ্ম মহাসচিব রাহগীর আল মাহি সাদ এরশাদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, প্রাদেশিকবিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, ধর্মবিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, শারফুদ্দিন আহমেদ শিপু, শারমিন পারভীন লিজা, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান ও যুগ্ম মহিলাবিষয়ক সম্পাদক শাহনাজ পারভীনকে দলীয় সব পদপদবি থেকে অব্যাহতি দিয়েছেন জি এম কাদের। তবে জাতীয় পার্টির একাংশের নেতৃত্ব দেওয়া রওশন এরশাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি জি এম কাদের।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৪,/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit