বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে অংশ নিতে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউ-পি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে ইউ-পি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি।

জানা গেছে, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান লালমনিরহাট-৩ (সদর) আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার কারণে জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শুন্য হয়। সেই শুন্য পদে আগামী ৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে অংশ নিতে আদালতের অনুমতি নিয়ে মনোনয়ন পত্র গত ১৯ মার্চ জমা দেয় হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউ-পি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল। চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করে মনোনয়ন পত্র জমা দেয়ায় তার মনোনয়ন পত্র ২১ মার্চ সকালে বাতিল হয়। পরে ওই দিনেই তিনি হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের কাছে পদত্যাগ পত্র জমা দেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit