মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ৫৯ নিয়োগকর্তা আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (২০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানান দেশটির নেগেরি সেমবিলান অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং। অভিবাসন বিভাগের রেকর্ড অনুসারে, নিয়োগকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারের একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে যার মধ্যে ২০২১ সালে মাত্র ১৭ জন নিয়োগকর্তা ছিলেন। ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। ২০২৪ সালে এই সংখ্যা দিগুণ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

কেনিথ তান বলেন, নিয়োগকর্তা যেসব ভুল করেছেন তার মধ্যে রয়েছে বিনা অনুমতিতে বিদেশি অভিবাসীদের সুরক্ষা (পিএটিআই), অবৈধ বিদেশি শ্রমিক নিয়োগ এবং সেসব শ্রমিকদের কোম্পানির প্রাঙ্গণে থাকতে দেয়া। যার মধ্যে রাজ্যের অপরিহার্য ‘হটস্পট’ হিসেবে ৫টি অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে। সেগুলো সেরেম্বান এবং নিলাই জেলায়।

অভিবাসন বিভাগের রেকর্ড অনুসারে, চলতি বছরের প্রথম দুই মাসে ১৫৫টি এলাকায় অভিযানে প্রায় ৩ হাজার ১৩৮ জন বিদেশি শ্রমিককে তল্লাশি করা হয়, যার মধ্যে প্রায় ৪৭৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪১৬ জনই সেরেম্বানের বিভিন্ন কারখানায় আটক হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৪,/বিকাল ৪:১৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit