মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ: দিন হবে রাতের মতো, বন্ধ হচ্ছে স্কুল!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জানা গেছে, বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কারণে ৮ এপ্রিল মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। ফলে দিন হবে রাতের মতো অন্ধকার। এ অবস্থায়, যুক্তরাষ্ট্রে সেদিন শত শত স্কুল বন্ধ হতে যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সাময়িকী নিউজউইক। 

 
বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেনটাকি, ইন্ডিয়ানা, ওহাইও, পেনসিলভানিয়া, নিউইয়র্ক, ভার্মন্ট, নিউ হ্যাম্পশায়ার এবং মেইন অঙ্গরাজ্য থেকে পূর্ণগ্রাস এই সূর্যগ্রহণ দেখা যাবে। ফলে এসব রাজ্যেই বন্ধ হতে যাচ্ছে স্কুল। তবে সূর্যগ্রহণ ঘিরে টেক্সাস অঙ্গরাজ্যের বিভিন্ন জায়গায় ‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা করা হয়েছে। বাসিন্দাদের প্রয়োজনীয় পণ্য মজুত রাখারও পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। এদিন চলাচলের সময় ব্যবহারের জন্য শিক্ষার্থীদের বিশেষ চশমাও দেয়া হবে।
 
সূত্র: নিউজউইক, এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit