মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

৪৬ এ রানি, পাপারাজ্জিদের সঙ্গে উদযাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : আজ ২১ মার্চ ৪৬ বছরে পা দিলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। তবে জন্মদিনের একদিন আগেই বুধবার কেক কেটে পাপারাজ্জিদের সঙ্গে নিজের জন্মদিন পালন করলেন অভিনেত্রী। 

চুল খোলা রেখে এবং সানগ্লাস পরে জন্মদিনের কেক কাটলেন রানি। কেক কেটে সবার সঙ্গে তা ভাগও করে নিলেন। মুহূর্তগুলি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

একটি সাদা রঙের কো-অর্ড সেটে এদিন দেখা গেল রানিকে। এক পাপারাজ্জির দিকে আবার তাকিয়ে বলে ওঠেন, ‘আপনার গোঁফ আমার বড়ই পছন্দের।’ ডেকে নিজের হাতে করে কেকও খাইয়ে দেন। আবার জানতে চান, ‘কে স্বাস্থ্যকর কেক খেতে চাও?’

এক অনুরাগী রানির এই ভিডিওতে প্রতিক্রিয়া দিয়েছেন, ‘কুইন অফ হার্টস! আপনি সারাজীবন আমাদের হৃদয়ের রানি হয়েই থাকবেন’। 

২০১৪ সালে দেশের বাইরে গিয়ে সাতপাকে বাঁধা পড়েন রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়া। বিয়ের পর প্রায় একবছর হোটেলে থাকতেন আদিত্য আর রানি। চোপড়া পরিবার প্রথমদিকে একেবারেই মেনে নেয়নি রানিকে। ২০১৫ সালের ডিসেম্বর মাসে জন্ম হয় তাদের একমাত্র মেয়ে আদিরার।

কিউএনবি/অনিমা/২১ মার্চ ২০২৪/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit