বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

টিসিবির পণ্য নিতে গিয়ে চেয়ারম্যানের কিল-ঘুসিতে দিনমজুর জখম

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৮৪ Time View

ডেস্ক নিউজ : গাইবান্ধায় টিসিবির পণ্য নিতে গিয়ে ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেনের কিল-ঘুসিতে মোজাহিদুল ইসলাম (৫২) নামে এক দিনমজুর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

হামলার শিকার আহত ওই দিনমজুর বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মোজাহিদুল ইসলাম রামচন্দ্রপুর ইউনিয়নের বড় মহানন্দপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বিকালে মোজাহিদুল তার স্ত্রী রুমা বেগমের নামে টিসিবির একটি কার্ড নিয়ে পণ্য কিনতে গিয়েছিলেন। সেখানে তাকেসহ অন্যদের অপেক্ষা করতে বলা হয়। ওই সময় পণ্য না পেয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হৈ চৈ করতে থাকেন কার্ডধারীরা। খবর পেয়ে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাব্বির হোসেন ঘটনাস্থলে আসেন। পরে দিনমজুর মোজাহিদুলকে ধাক্কা দিয়ে বের হয়ে যেতে বলেন। তারপরও বের না হলে মোজাহিদুলকে কিল-ঘুসি মারতে থাকেন তিনি।

এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে চেয়ারম্যানকে মারধর করতে দেখা গেছে।

এ ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

এ বিষয়ে জানতে চাইলে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাব্বির হোসেন বলেন, সেখানে মারপিটের ঘটনা ঘটেনি। শুধু তর্ক-বিতর্ক হয়েছে। ভিডিওতে দেখা মারপিটের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে।

কিউএনবি/অনিমা/২০ মার্চ ২০২৪/সন্ধ্যা ৬:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit