মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ মাটিরাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার। ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬

রোজা যেভাবে জাহান্নামের ঢাল হয়

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২০২ Time View

ডেস্ক নিউজ : রোজা ঢালস্বরূপ। তোমাদের কেউ যেন সিয়াম পালনের সময় অশ্লীলতায় লিপ্ত না হয়, ঝগড়া-বিবাদ না করে। কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার।  রোজা ঢালস্বরুপ হওয়ার তিনটি ব্যাখ্যা আছে।

এক. দুনিয়াবী মুসিবতের জন্য ঢালস্বরুপ: অর্থাৎ যে ব্যক্তি অধিক হারে রোজা রাখবে, আল্লাহ তা’আলা তাকে দুনিয়াবী যাবতীয় বালা-মুসিবত এবং পেরেশানি থেকে হেফাজত রাখবেন।

 
দুই. জাহান্নামের শাস্তির জন্য ঢালস্বরুপ: অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখবে, সে কাল কিয়ামতের দিন, জাহান্নামের কঠিন শাস্তি থেকে হেফাজত থাকবে।
 
তিন. নফস ও শয়তান থেকে ঢালস্বরুপ: অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখবে, সে শয়তানের ধোঁকা ও নফসের প্রচার থেকে হেফাজত থাকবে।
 
যাপিত জীবনে যেমন, মজবুত ও অক্ষতঢালের মাধ্যমে শত্রুর আক্রমণ ও আঘাত থেকে নিজেকে হেফাজত রাখা যায়, তদ্রুপ রোজা নামক ঢালকে যখন মিথ্যা, গিবত, ঝগড়া-ফ্যাসাদ ও অশ্লীল কাজ থেকে হেফাজত রাখা হয়, তখন ওই ঢাল ওই ব্যক্তির জন্য রক্ষাকবচ হিসেবে পরিণত হয়। 
 
আল্লাহ তাআলা আমাদের সকলকে, রোজা নামক ঢালকে শরীয়ত পরিপন্থী কাছ থেকে বিরত থাকা ও যথাযথ কাজ করার মাধ্যমে মজবুত রাখার তাওফিক দান করুন।
 
লেখক: মুহাদ্দিস, জামিয়া কাশেফুল উলূম (হাটখোলা মাদ্রাসা) মধুপুর, টাঙ্গাইল

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৪,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit