স্পোর্টস ডেস্ক : আগামী জুনে প্রাক-মৌসুমের ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাবে পেপ গার্দিওলার দল। সেখানে তারা সেল্টিক, এসি মিলান, নিউ ইয়র্ক সিটি এফসি ও বার্সেলোনার মুখোমুখি হবে। সেই বার্তাটিই সমর্থকদের এক অভিনব পদ্ধতিতে জানিয়েছে সিটিজেনরা।
প্রাক-মৌসুম নিয়ে সিটির এমন অভিনব পদ্ধতি দেখে সকলেই অবাক হয়েছে। অনেকেই একে দারুণ মার্কেটিং কৌশলও বলেছেন। বর্তমান ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি চলতি মৌসুমে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। লিগ শিরোপার দৌড়ে তাদের সঙ্গে রয়েছে আর্সেনাল ও লিভারপুল। আগামী ৩১ মার্চ টেবিল টপার আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে সিটিজেনরা।
কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৪,/সকাল ১১:০৫