আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর কনিষ্ঠ কন্যা আসিফা ভুট্টো তার বাবার শূন্য সিন্ধু প্রদেশের একটি জাতীয় পরিষদের আসনে উপনির্বাচনের জন্য তার প্রার্থীতা দাখিল করেছেন। এনডিটিভি জানিয়েছে, এর মাধ্যমে সংসদীয় রাজনীতিতে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আসিফার।
প্রসঙ্গত, আসিফ আলি জারদারি আসনটিতে জয়লাভ করলেও পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসাবে অভিষেক হওয়ার পর আসনি শূন্য ঘোষণা করা হয়। আসিফার চেহারার সঙ্গে তার মা বেনজিরের চেহারার সাদৃশ্য রয়েছে, যিনি ২০০৭ সালে রাওয়ালপিন্ডিতে বোমা হামলা ও আত্মঘাতী হামলায় নিহত হন।
আসিফা তখন কিশোরী ছিলেন এবং তার দুই বড় ভাই-বোন বখতাওয়ার এবং বিলাওয়ালের তুলনায় বেশি মানসিকভাবে ভুগছিল। আসিফার বড় ভাই পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল এখন পিপিপির চেয়ারপারসন।
কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৪,/রাত ৮:২৮