মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি

মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে  দেশীয় অস্ত্র  গুলি সহ এক যুবক  গ্রেফতার।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১১৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,বিশেষ প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরী এলজি/অস্ত্র ৩ রাউন্ড তাজা গুলি সহ ব্রজেন ত্রিপুরা (৪৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৮ মার্চ ২০২৪) দুপু‌রের দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে  প্রেস ব্রিফিং‌য়ে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন খাগড়াছড়ি জেলা পু‌লিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার)।

প্রেস ব্রিফিং‌য়ে খাগড়াছড়ি পু‌লিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার) জানান,গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে রোববার (১৭মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে  মাটিরাঙ্গা থানার চৌকস পুলিশ টিম  মাটিরাঙ্গা থানাধীন বেলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড অযোধ্যা এলাকায়   বিশেষ অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরী এলজি, ৩ রাউন্ড তাজা গুলি, ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রশিদ বহি সহ আসামী ব্রজেন ত্রিপুরা (৪৫)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী-ব্রজেন ত্রিপুরা (৪৫)মাটিরাঙ্গা সদর ইউনিয়নের জামিনী ছড়া, ৮নং ওয়ার্ড এলাকার বাসিন্দা অমর কৃষ্ণ ত্রিপুরা,র ছেলে। এসময় ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রশিদ বহি  উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরু‌দ্ধে মাটিরাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হ‌বে।

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৪,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit