শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় চাঞ্চল্যকর ক্লু লেস  হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন প্রধান আসামী গ্রেফতার।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৫২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গায় চাঞ্চল্যকর ক্লু লেস একটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত কামিনী কুমার ত্রিপুরা (৪৩)কে  গ্রেপ্তার করেছে পুলিশ। 
সোমবার (১৮ মার্চ ) দুপুরের দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার  মুক্তা ধর (পিপিএম বার) মাটিরাঙ্গায় ক্লু লেস
হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তার এর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুপার  জানান, আদালতে ১৪৪ ধারায় হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন কামিনী কুমার ত্রিপুরা। কামিনী কুমার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত ফালগুন চন্দ্র ত্রিপুরার ছেলে এবং স্থানীয় এলাকার কারবারি।
প্রেস ব্রিফিংয়ে খাগড়াছড়ি  পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার) জানান, বিচার সালিশকে কেন্দ্র করে স্থানীয় কারবারি কামিনী কুমার ত্রিপুরার সঙ্গে হৃদয় ত্রিপুরা (৪০) নামে এক ব্যক্তির বাকবিতণ্ডা হয়। পরে পাহাড়ের ওপরে নিয়ে গাছের ডাল দিয়ে পিটিয়ে হৃদয়কে হত্যা করে মরদেহ পলিথিন দিয়ে মুড়িয়ে ফেলে রাখেন কামিনী কুমার। এ ঘটনায় কামিনী কুমারের সঙ্গে আরও আসামি জড়িত ছিলেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
গত ২০২৩ সালের ১২ ডিসেম্বর মাটিরাঙ্গা সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় পাহাড়ের ওপর থেকে হৃদয় ত্রিপুরার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হৃদয়ের পরিবার মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ক্লু-লেস এ হত্যাকাণ্ডের দীর্ঘ তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটন করে আসামিদের শনাক্ত করে পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, মাটিরাঙ্গা সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার  আবু জাফর মোহাম্মদ সালেহ,  খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ের (ডিআই-১) মো:আনোয়ার হোসেন,  মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর,সহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit